#আল_ফুজুল_ফাউন্ডেশন (আফুফা)-এর গৃহ নির্মাণ প্রকল্পের আওতায়, সম্প্রতি এক অসহায় ও দরিদ্র পরিবারের মাথার ওপর নিরাপদ ছাদ নিশ্চিত করতে এগিয়ে এসেছে আফুফা পরিবার। পরিবারটিকে নতুন ঘর নির্মাণের জন্য ১.৫ (দেড়) বান্ডিল টিন প্রদান করা হয়েছে। ঝড়-বৃষ্টি আর রোদের হাত থেকে বাঁচার মতো একটা স্থায়ী ঠিকানা পাওয়া এই পরিবারটির মুখে যে স্বস্তির হাসি ফুটে উঠেছে, সেটাই আমাদের পথচলার আসল সার্থকতা। আপনার ক্ষুদ্র সহযোগিতাও বদলে দিতে পারে এমন কোনো গৃহহীন মানুষের জীবন, ফিরিয়ে দিতে পারে একটুকরো নিশ্চিন্ত ঘুম।
মানবতার এই কল্যাণকর যাত্রায় সবসময় আফুফা পরিবারের পাশে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।